etcnews
ঢাকাFriday , 13 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এখনো স্বপ্ন মনে হয়, কিন্তু এটা আমাদের বাস্তব: মেহজাবীন

etcnews
June 13, 2025 12:08 pm
Link Copied!

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে মেহজাবীন ও আদনান এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন। বিয়ের দুই মাসের মাথায় দেড় দশকের পেশাগত জীবনের সবচেয়ে বড় সুখবর পেয়েছেন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব। তাঁর সিনেমা ‘আলী’ কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে। এই প্রথম কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নেয় বাংলাদেশের কোনো সিনেমা। বিয়ের পর এমন সাফল্যকে সৌভাগ্য মনে করছেন এই পরিচালক।

এদিকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে জোড়া পুরস্কার জয় করেছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার পর সন্ধ্যায় স্বামীকে মিস করছেন জানিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।’
ব্যস্ততায় হানিমুন পর্ব সারতে পারেননি মেহজাবীন-রাজীব। তাই এবার ভালোবাসার শহর প্যারিসকেই বেছে নেন তাঁরা। রাজীব তো কানের জন্য সেখানেই আগেই ছিলেন, মেহজাবীন রওনা হন গত মাসের শেষে। সেখানে শপিংমলে দুজনের ভালোবাসা মেশানো দুষ্টুমির ভিডিও প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। এবার প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে নিজেদের হানিমুনের স্মৃতি ভাগ করেছেন মেহজাবীন।

ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘এখনো স্বপ্ন মনে হয়, কিন্তু এটা আমাদের বাস্তব। ভালোবাসার শহরে, যেখানে প্রতিটা রাস্তা ভালোবাসার কথা বলে, সেখানে আমাদের গল্পটা এভাবে লেখার জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তোমার পাশে নিঃশব্দ সকালে জেগে ওঠা, প্যারিসের ছাদের ওপর ছড়িয়ে পড়া হাসির শব্দ, আর সময়ের সঙ্গে আরও গভীর হয়ে ওঠা আমাদের বন্ধন—সবকিছুই এক অপূর্ব আশীর্বাদ।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।