etcnews
ঢাকাThursday , 7 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ডিআইইউতে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু, অংশ নিচ্ছে ৫০টির বেশি দেশ

May 7, 2026 6:27 pm

ডিআইইউ প্রতিনিধি : রাজধানীতে অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এ শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬’। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট…

ইরানে ফের হামলা শুরু করতে চায় ইসরায়েল

May 7, 2026 6:21 pm

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতির মধ্যেও ইরানে নতুন করে হামলা চালাতে চায় ইসরায়েল। এ বিষয়ে এক বৈঠকে আলোচনা করেছেন দেশটির সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকরা। ওই বৈঠকের সিদ্ধান্ত এবং ইচ্ছার কথা যুক্তরাষ্ট্রকেও…

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫”

May 7, 2026 5:50 pm

নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নতুন সিনেমা “ঢাকা ১২০৫” নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহমেদ। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের…

যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত : পাকিস্তান

May 7, 2026 5:45 pm

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ও যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশটির…

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

May 7, 2026 5:40 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।বৃহস্পতিবার (৭…

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক মুক্তি 

May 7, 2026 5:22 pm

সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বাপ্পা ও মুক্তির নেতৃত্বে একটি প্যানেল হচ্ছে বলে তারা দুজনে নিশ্চিত করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। এমনকি বিগত সময় কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। এবার তাদের দুই সন্তান, অর্থাৎ পরবর্তী প্রজন্ম লড়বেন বাবা-মায়ের দেখানো পথে। সভাপতি পদে প্রার্থী হবেন নিশ্চিত করে অসংখ্য সুপারহিট সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ বলেন, ‘চেয়েছিলাম বাবার কবর জিয়ারত করে সুখবরটি সামনে আনবো। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। তবে এক দিক দিয়ে ভালোই হয়েছে। কারণ, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। খবরটি জেনে তারা ভীষণ খুশি বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখলাম সবাই আমাদের ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন। শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ‘প্রেমের সমাধি’খ্যাত এই নায়ক আরও বলেন, ‘আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। আনুদিও (আনোয়ারা বেগম) বিগত সময় কমিটিতে ছিলেন। এরই মধ্যে মুক্তিও দায়িত্ব পালন করেছে। আমরা পরবর্তী প্রজন্ম নতুন মেয়াদের নেতৃত্বে শিল্পীদের জন্য কাজ করতে চাই। এরই মধ্যে আমরা বেশকিছু পরিকল্পনা করেছি, শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব। আশা করছি, সম্মানিত শিল্পীরা আমাদের তাদের ভালোবাসায় রাখবেন এবং কাজের সুযোগ করে দিবেন। সেইসঙ্গে আমার ভক্ত এবং দেশবাসীর দোয়া ও ভালোবাসা চাই।’ বাপ্পা ও মুক্তি জানিয়েছেন যে, তারা সমিতির সদস্যদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিতে চান। তাদের প্যানেলে রয়েছে নবীন-প্রবীণ তারকা শিল্পীরা। গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বাপ্পা ও মুক্তি ছাড়া আরেকটি প্যানেল হওয়ার কথা শোনা যাচ্ছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ মানের যাত্রীসেবা চাইলেন ডিজি

May 7, 2026 4:57 pm

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেছেন, চলন্ত ট্রেনে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে শুধু কার্যাদেশের সীমাবদ্ধতার মধ্যে নয়, বরং এর বাইরেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যাত্রীসেবার…

বাঙালির ভোজনবিলাস: একালের খাবারে নেই সেকালের স্বাদ

May 7, 2026 4:38 pm

বাংলার মানুষ ভোজন রসিক। বাঙালির খানাপিনার সংস্কৃতিও বিশ্বব্যাপী আলোচিত। দেশের অভ্যন্তরেই নানা অঞ্চলভেদে খাদ্যাভ্যাসের সংস্কৃতিরও আছে রকমফের। ধান চাষ ও চাল উৎপাদন বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। তবে কাল বদলেছে, বদলেছে…

প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

May 7, 2026 4:31 pm

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পীদের নিয়ে করা ভাইরাল বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। এর আগে নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাব পান এবং ‘বেডে’ না গেলে অনেক…

বিয়ের পিঁড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

May 7, 2026 4:17 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আগামী ১৩ মে তিনি চিকিৎসক আনিকা…

1 82 83 84 85 86 607