etcnews
ঢাকাThursday , 22 May 2025
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

লজ্জার হারকে ‘জীবনের অংশ’ বললেন টাইগার অধিনায়ক

etcnews
May 22, 2025 5:31 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

প্রথম ম্যাচ হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জায় ডুবিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে সিরিজ হারল টাইগাররা। তবে এই লজ্জার হারকে জীবনের অংশ বলে মনে করছেন অধিনায়ক লিটন কুমার দাস।
বুধবার (২১ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।
সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন কালও বলেছেন শিশিরের প্রভাবের কথা, তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।

উল্লেখ্য, আগে ব্যাট করতে নেমে আরব আমিরাতকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে আরব আমিরাত। এতে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।