etcnews
ঢাকাMonday , 30 March 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

ফেঁসে যাচ্ছেন মোস্তাফিজদের সতীর্থ

etcnews
March 30, 2026 9:42 am
Link Copied!

পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি পেতে পারেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের সতীর্থ ফখর জামান। যদিওবা ফখর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদের অধীনে লেভেল ৩ অপরাধের অভিযোগ আনা হয়েছে ফখরের বিরুদ্ধে। যা পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা লঙ্ঘন।এর জেরে ম্যাচ রেফারি রোশন মহানামা শুনানি ডাকলে ফখর সেই অভিযোগ অস্বীকার করেন। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি শুনানি হওয়ার কথা, এরপরই ম্যাচ রেফারি চূড়ান্ত রায় জানাবেন।যেকোনো ফরম্যাটেই কোনো ব্যাটার ৫ রান করে আউট হলে তা আমলেই নেওয়া হয় না। তবে ৫ রানের মর্ম কী, তা হাড়ে হাড়ে টের পেয়েছে লাহোর। পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ রান পেনাল্টির জন্যই মূলত জয় হাতছাড়া হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচি কিংসের। তবে ৫ রান পেনাল্টির কারণে শেষ ওভারের লক্ষ্য নেমে আসে ৯ রানে, যা অনায়াসে নিয়ে ফেলে করাচি। লাহোরের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আসায় এই ৫ রান জরিমানা করা হয়।এদিকে খেলা চলাকালে লাহোরের ব্যাটার হাসিবউল্লাহকে আউট করার পর আক্রমণাত্মক ভঙ্গিতে উইকেট উদযাপন করে আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগে করাচি কিংসের পেসার হাসান আলীকে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। হাসান অভিযোগ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।