etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

মারা গেলেন ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস

etcnews
April 21, 2026 3:22 pm
Link Copied!

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘দ্য ক্রিমসন রিভার্স’ খ্যাত মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেসের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

ভ্যারাইটি সূত্রে জানা যায়, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিংপুলে অচেতন অবস্থায় পাওয়া যায় নাদিয়াকে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মায়ের মৃত্যু হয়েছে।

অভিনেত্রীর দুই মেয়ে সেই বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই শুক্রবার নাদিয়া ফারেস চলে গেছেন। ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা আমাদের মাকে হারালাম।’

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে। জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।