etcnews
ঢাকাThursday , 23 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস, শিক্ষার্থী আটক

etcnews
April 23, 2026 11:22 am
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক শাকিল আহমেদ উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

‎জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন।এআইয়ের সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে বিতর্কিত ওই পোস্টের ক্যাপশনে লিখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিল না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরও কিছু কার্ড রেডি।’পরবর্তীতে এই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্ট্যাটাসটি বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তীব্র ক্ষোভ এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি পরে পুলিশে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিল আহমেদকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, স্ট্যাটাসটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় সেই বিতর্কিত স্ট্যাটাসের সত্যতা পাওয়া গেছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/কেএফ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।