etcnews
ঢাকাMonday , 4 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ব্যাট ছুড়ে শাস্তি পেলেন জ্যোতি

etcnews
May 4, 2026 5:51 pm
Link Copied!

সিরিজ আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় এনে দিতে পারতেন নিগার সুলতানা জ্যোতি। সিলেটে জয়ের জন্য ৬ বলে ১৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।

কিন্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে প্রথম বলেই ড্রেসিংরুমের পথ ধরেন জ্যোতি।হতাশ হয়ে মাঠ ছাড়ার সময়ই করে বসলেন অক্রিকেটীয় আচরণ। ব্যাট দিয়ে আঘাত করলেন মাটিতে। ব্যাট ছুড়ে মারার শাস্তিই এবার পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

অপরাধ তেমন গুরুতর না হওয়ায় পার পেয়েছেন অল্পের ওপরে।আইসিসি জ্যোতিকে তিরস্কার করেছে। সঙ্গে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত করে দিয়েছে। 

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২ অনুযায়ী ম্যাচ শেষে জ্যোতিকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস। জ্যোতি শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না আর।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।