যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে জাকজমক ভাবে চলছে ক্লাব নির্বাচন।
আজ রবিবার (১৯ এপ্রিল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ২য় তলায় ২৩৪ নং রুমে চলছে এই ভোট গ্রহন।
নির্বাচনে নয়টি পদের বিপরীতে লড়ছে আঠারো জন প্রার্থী। সভাপতি পদে চতুর্থ বর্ষের রাকিব হাসান শিহাব এবং তাহসিন আরাফাত। সহ-সভাপতি পদে নাফিউল্লাহ খান সিয়াম এবং তালহা জোবায়ের। সহ-সভাপতি (মহিলা) পদে খন্দকার সুমাইয়া ইসলাম। কোষাধ্যক্ষ পদে দীপন সরদার এবং আব্দুল্লাহ আল মাহমুদ আদিব। সাধারণ সম্পাদক পদে তৃতীয় বর্ষের মোস্তাফিজুর রহমান এবং মোঃ মারুফ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ সাদ এবং মুবাশশির খান মাহিন। সাংগঠনিক সম্পাদক পদে তীর্থ সাহা এবং মোঃ তাহমিদুল হাসান রাফিদ। খেলাধুলা বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া এবং মোঃ হৃদয়। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বর্ষের মোঃ রায়হান এবং ফারদিন ইবনে করিম সামি। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহিদুল ইসলাম এবং মোঃ সামিউর রহমান।
উল্লেখ্য, ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৯ টা ৩০ ঘটিকা থেকে, যা চলবে বেলা ১২ টা ৩০ ঘটিকা পর্যন্ত। ভোটে অংশগ্রহণ করে সিএসই বিভাগের স্নাতক ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর এর দুইশোর অধিক শিক্ষার্থীর।
/কেএফ/রাব্বীল

