etcnews
ঢাকাWednesday , 22 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

হালিমে মাছি, উত্তেজনা চরমে—বাটি ছোড়ায় বিতর্কে জাকসু স্বাস্থ্য সম্পাদক

etcnews
April 22, 2026 6:13 pm
Link Copied!

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় হালিমে মাছি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দোকানের এক কর্মচারীর দিকে হালিমের বাটি ছুড়ে মারার ঘটনা ঘটেছে। অভিযুক্ত জাকসুর নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সম্পাদক হোসনে মোবারক।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থিত ‘হাবিবের খাবারের দোকানে’ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ওই সময় দোকানের কর্মচারী মোহাম্মদ শাহাবুদ্দীন ও মোহাম্মদ বিল্লালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দোকানের কর্মচারী মোহাম্মদ শাহাবুদ্দীন জানান, “তিনি দোকানে এসে ডিম পরোটা ও হালিম অর্ডার দেন। খাবার পরিবেশনের পর তিনি আমাদের সবাইকে ‘তুই’ সম্বোধন করে একত্র হতে বলেন। পরে কর্মচারী বিল্লালকে ডেকে মুখের কাছে ধরে মাছি খাওয়ানোর চেষ্টা করেন। বিল্লাল সরে গেলে তিনি আমার দিকে লক্ষ্য করে হালিমের বাটি ছুড়ে মারেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগী মোহাম্মদ বিল্লালসহ অন্যান্য কর্মচারীরা। তাদের দাবি, খাবারে সমস্যা থাকলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু এভাবে বাটি নিক্ষেপ ও হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে অভিযুক্ত হোসনে মোবারক বলেন, “আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খাবারে দুর্গন্ধযুক্ত দ্রব্যাদীর মধ্যে যে মাছি থাকে সেই মাছি দেখতে পেয়ে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মারি। আমি তাকে শারীরিকভাবে কোনো আঘাত করিনি। খাবারের মান নিশ্চিত করা শুধু জাকসুর পক্ষে একা সম্ভব নয়। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। ”

/কেএফ/আমানুল্লাহ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।