etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রম সচিব

etcnews
April 21, 2026 5:51 pm
Link Copied!

গুরুতর অভিযোগের মুখে এবার পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার। তার বিরুদ্ধে অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপানসহ একাধিক অভিযোগ ছিল। এসব বিষয়ে তদন্তও করছিল দেশটির সংশ্লিষ্ট দপ্তর। খবর দ্য গার্ডিয়ানের।

সরকারিভাবে জানানো হয়েছে, লোরি শ্যাভেজ-ডিরেমার বেসরকারি খাতে যোগ দেওয়ার জন্য পদ ছাড়ছেন। তবে তার এই বিদায় এমন এক সময়ে এলো যখন তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের ভেতরেই নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

এছাড়া, শ্রম সচিব হিসেবে লোরি ডিরেমার আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম রোধে বরাদ্দকৃত অর্থ বাতিল এবং শ্রমিকদের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত কয়েক ডজন নীতিমালা শিথিলের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। তিনি তার নিরাপত্তা দলের এক সদস্যের সঙ্গে পরকীয়া সম্পর্কেও জড়িয়েছিলেন। অফিসে মদের মজুত এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য সরকারি সম্পদ ব্যবহার করারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার পদত্যাগের পর কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিবের দায়িত্ব পালন করবেন।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা তৃতীয় ক্যাবিনেট সদস্য হলেন লোরি শ্যাভেজ-ডিরেমার। তার এই মেয়াদে এখন পর্যন্ত বিদায় নেওয়া তিন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী। এর আগে একই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।