etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

etcnews
April 21, 2026 6:51 pm
Link Copied!

নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সরকার এখন অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান তিনি।
এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জবাবে বলেন, ‘এই ঋণ ক্যারিওভার হচ্ছে আগে থেকে।’ অর্থাৎ, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা এটি। এই ঋণ বর্তমান সরকারের কর্মফল না।

এরপর তিনি আরও বলেন, ‘বিএনপির যে অর্থনৈতিক পলিসি, তা হলো স্থানীয় ব্যাংক থেকে ক্রমান্বয়ে ঋণ কমিয়ে আনা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখতে পাবেন।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।