etcnews
ঢাকাTuesday , 28 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

কমলো স্বর্ণের দাম, দুই দফায় ৫ হাজার টাকার বেশি

etcnews
April 28, 2026 6:52 pm
Link Copied!

দেশের স্বর্ণবাজারে বইছে স্বস্তির হাওয়া। সাম্প্রতিক পাঁচ দফা মূল্য সমন্বয়ের মধ্যে তিনবারই কমেছে এই মূল্যবান ধাতুর দাম। সবশেষ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নতুন ঘোষণায় টানা দ্বিতীয়বারের মতো কমানো হয়েছে স্বর্ণের দাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম। ফলে গত দুই দফায় মোট কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি নেমে এসেছে ২ লাখ ২১৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিলও বড় অঙ্কের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।স্বর্ণের বাজারে বছরজুড়ে অস্থিরতা থাকলেও চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৫৭ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে।

উল্লেখ্য, ২০২৫ সালেও স্বর্ণের বাজারে ব্যাপক উত্থান-পতন দেখা যায়। সে বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।