etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

অ্যাপলের নতুন প্রধান নির্বাহীর নাম ঘোষণা

etcnews
April 21, 2026 6:07 pm
Link Copied!

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাসের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে প্রযুক্তি খাতের শীর্ষ এ প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেওয়া টিম কুকের স্থলাভিষিক্ত হবেন।

টার্নাস বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২৫ বছর ধরে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে কর্মরত।জন টার্নাস আগামী ১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন এবং টিম কুক এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মৃত্যুর কিছুদিন আগে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর ২০১১ সাল থেকে টিম কুক প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছিলেন।টিম কুক গ্রীষ্মকাল পর্যন্ত প্রধান নির্বাহী হিসেবে বহাল থাকবেন, যাতে টার্নাসের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ হয়। এরপর তিনি কোম্পানির নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সহায়তা করবেন, যার মধ্যে বিশ্বজুড়ে নীতি-নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত।গত বছর অ্যাপলের দীর্ঘদিনের আরেক নির্বাহী ও চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস কোম্পানি ছেড়ে যাওয়ার পর থেকে টার্নাসকে কুকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল।

অ্যাপলে ২৫ বছরের দীর্ঘ কর্মজীবনে টার্নাস মূলত কোম্পানির প্রতিটি প্রধান পণ্যের ওপর কাজ করেছেন। এর মধ্যে আইপ্যাডের প্রতিটি প্রজন্ম, আইফোনের অনেকগুলো জেনারেশন এবং এয়ারপডস ও অ্যাপল ওয়াচ লঞ্চ করার মতো বিষয়গুলো রয়েছে।ম্যাক কম্পিউটারের প্রসেসর ইন্টেল থেকে সরিয়ে অ্যাপলের নিজস্ব সিলিকনে রূপান্তরের বিষয়টিও তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

সোমবার এক বিবৃতিতে টার্নাস কুককে তার ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন।

টার্নাস বলেন, ‘আগামী বছরগুলোতে আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।’

সূত্র: বিবিসি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।