etcnews
ঢাকাFriday , 20 December 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

etcnews
December 20, 2024 6:35 am
Link Copied!

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন নামের ঐ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত বলে জানিয়ে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সকাল ১০টা ৩৮ মিনিটের উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।