etcnews
ঢাকাWednesday , 6 November 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জবি ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করলো ছাত্রদল

etcnews
November 6, 2024 2:57 pm
Link Copied!

জবি: পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের নানা স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ডাস্টবিন স্থাপন করা হয়।এ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর জানান, এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। 

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল জানান, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য আমাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানো এবং পরিবেশ দূষণরোধে এ পদক্ষেপ।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে। এছাড়া ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজন করার পরিকল্পনা করেছে বলে জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।