etcnews
ঢাকাSunday , 22 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় অশান্ত হলে ক্ষতি সবার: সাখাওয়াত হোসেন

etcnews
September 22, 2024 4:53 pm
Link Copied!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় অশান্ত হলে ক্ষতি সবার। পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝে, শান্তি বজায়ে সৌহার্দ্য স্থাপনে সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

সোমবার বরিশাল মেরিন অ্যাকাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

এম সাখাওয়াত হোসেন জানান, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতিতে সাগর চুরি নয় প্রশান্ত মহাসাগরীয় চুরি হয়েছে। দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তাও চেয়েছেন। মব জাস্টিসের পক্ষ নয় জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার গুরুত্ব দেন এম সাখাওয়াত। 

দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন অ্যাকাডেমি পরিদর্শন করেন পাট, বস্ত্র,ও নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে, বৃক্ষ রোপণ করেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।