etcnews
ঢাকাThursday , 19 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ

etcnews
September 19, 2024 3:47 pm
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এই আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখাশোনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের শুনানি শেষে দেওয়া ওই রুলে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ এই গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতেও বলা হয়।

এছাড়া প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচার অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।