শেখ হাসিনা সরকার এর পতন কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আমতলী পৌর ছাত্রদল।
বুধ বার (১৮ সেপ্টেম্বর) আমতলী হাসপাতাল এর সামনে থেকে শুরু হয়ে চৌরাস্তা, আমতলী কলেজ ঘুরে মিছিলটি আমতলী চৌরাস্তার গোলচত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে আমতলী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান আরিফ বলেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন এ সাধারণ শিক্ষার্থীসহ সমগ্র জাতি মুক্তি পেয়েছে। এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি আরো বলেন, আমতলী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে আমতলী পৌর ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। এসময় উপস্থিত ছিলেন আমতলী পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদল এর নেতা-কর্মীরা।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

