etcnews
ঢাকাSunday , 15 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

etcnews
September 15, 2024 9:55 am
Link Copied!

রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া।

তিনি জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে র‍্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে।

ফরহাদ হোসেনকে কোথায় থেকে কখন আটক করা হয়েছে বলে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।