etcnews
ঢাকাThursday , 12 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগ জানাতে শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু

etcnews
September 12, 2024 2:22 pm
Link Copied!

শ্রমিকদের সব অসন্তোষ ও অভিযোগ নির্বিঘ্নে সরকারের কাছে পৌঁছাতে হেল্প লাইন চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি) ডায়াল করতে পারবেন শ্রমিকরা।

টোল ফ্রি এ নম্বরে কল করে যেকোনো শ্রমিক তার অভিযোগ দায়ের করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে জানানো হয়, এখন থেকে শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি) ডায়াল করতে পারবেন শ্রমিকরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।