etcnews
ঢাকাMonday , 9 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাব্যবস্থায় সংস্কার চায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান

etcnews
September 9, 2024 11:16 am
Link Copied!

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছেন ঢাকায় জাতিসংঘের তিন প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএর কর্মকর্তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে কর্মকর্তারা এই অভিমত ব্যক্ত করেন।

এসময় শিক্ষানীতি হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা। প্রয়োজনে এ ব্যাপারে তারা বাংলাদেশকে যেকোনো সহযোগিতা দিতে রাজি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপিএর এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহামসহ অন্যরা।  শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও সংস্থাটির বিশেষায়িত সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানাবেন তারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।