etcnews
ঢাকাThursday , 1 June 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে নারীসহ আন্তঃজেলা মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার

etcnews
June 1, 2023 8:37 am
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী সহ আন্তঃজেলা অজ্ঞান ও মলমপার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদটাকা ও মোবাইল ফোন সহ চেতনানাশক মলম তৈরীর বিভিন্ন সড়ঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন)দুপুরে কালিয়াকৈর থানায় আয়োজিত প্রেস ব্রীফিংয়ে গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ফ্লাইওভার ব্রীজের নিচে অভিযান চালিয়ে আন্তঃজেলা মলমপার্টির মুলহোতা সহ ৪জনকে আটক করা হয়।

এ সময় তাদের দেহে তল্লাশী চালিয়ে নগদ টাকা ,মোবাইল ফোন,চেতনানাশক ঔষধসহ মলমতৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ শহর আলী (৪৩), পিতা-মৃত জাবেদ আলী, সাং-চিনারচর নামাপাড়া, পোঃ বেনুয়ারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি-সাং-ডাইনকিনি (সাইফুল এর বাড়ির ভাড়াটিয়া), থানা- কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। মোঃ নূর ইসলাম (৪৫), পিতা-মৃত ছায়েদ আলী, সাং-জামালপুর, মাহাজন বাড়ী, ৪ নং ওয়ার্ড, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, ৩। মোঃ মুকুল মিয়া (৪২), পিতা-মোঃ সোনা মিয়া, সাং- গোপালঞ্জহাট, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, ৪। মানছুরা আক্তার জিমি (৩০), পিতা-মৃত সুরুজ মিয়া, স্বামী- শহর আলী, সাং-বাইশটেলী, বরাব বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ, এ/পি-সাং-ডাইনকিনি (সাইফুল এর বাড়ির ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরগন ও আসামীদের দখল হইতে উদ্ধারকৃত (i) ১৮টি কথিত চেতনানাশক হালুয়ার পোটলা, (ii) Rivotril 2m 1. চেতনানাশক ঘুমের ট্যাবলেট ৫ পাতা, (iii) Milam চেতনানাশক ঘুমের এয়ল ৫টি, (iv) Epiclon 2m 15 পাতা, (v) Disopan 2 ৫ পাতাসহ নগদ টাকা ,মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসী আকবর আলী খান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, সহ সভাপতি ইউনুস আলী, আজিজুর রহমান আজিজ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ,সুহেল মিয়া, জিল্লুর রহমান আমিনুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।