etcnews
ঢাকাWednesday , 21 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, দুর্ভোগে ২০ হাজারের অধিক যাত্রী

etcnews
October 21, 2026 7:12 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর বিধিনিষেধের জেরে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এ রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট সূচি ব্যাহত হচ্ছে।বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি ফ্লাইট রয়েছে।

এছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে বিপুলসংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েছেন। যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভোগান্তি বেড়েছে সংশ্লিষ্ট যাত্রীদের।এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে কাজ করছে বেবিচক।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।