etcnews
ঢাকাWednesday , 21 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এই সময়েও নিজের মতো শবনম

etcnews
October 21, 2026 1:00 pm
Link Copied!

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম এখন রাজধানীর বারিধারার পার্ক রোডের বাসায় নিজের মতো করেই সময় কাটাচ্ছেন। টেলিভিশনে অনুষ্ঠান ও খবর দেখা, পত্রিকা পড়া, ফেসবুক স্ক্রল করা কিংবা মাঝেমধ্যে বিভিন্ন দাওয়াতে অংশ নেওয়া—এভাবেই কাটছে তার দিন। তবে স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষের মৃত্যুর পর থেকে অনেকটাই ঘরকেন্দ্রিক হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।শবনমের একমাত্র ছেলে রনি মায়ের সঙ্গেই থাকেন। মায়ের দেখভাল ও সেবার জন্য দেশেই থেকে গেছেন তিনি। আজ রনির জন্মদিন। তবে বিশেষ এ দিনটিও অন্য দিনের মতো সাধারণভাবেই কাটাতে চান তিনি। ছেলেকে নিয়ে গর্বিত শবনম মনে করেন, বর্তমান সময়ে রনির মতো সন্তান পাওয়া তার জন্য পরম সৌভাগ্যের।ছেলের জন্মদিনে শবনম বলেন, ‘আমার একমাত্র সন্তান রনির আজ জন্মদিন। একজন মা হিসেবে তাকে নিয়ে আমি গর্বিত। আমাকে একটুও কষ্ট করতে দেয় না। মা বলতে সে পাগল। আমার আদরের ছেলেটির জন্য সবাই দোয়া করবেন। সত্যি বলতে, ছেলের সঙ্গেই আমার বেশিরভাগ সময় কাটে।’

নিজের বর্তমান জীবন ও অভিনয়ে ফেরা প্রসঙ্গে শবনম জানান, মাঝেমধ্যে সিনেমা দেখেন এবং দেশ-বিদেশের খবরাখবর রাখেন। তবে শারীরিক অসুস্থতার কারণে নতুন করে সিনেমায় অভিনয়ের সম্ভাবনা কম বলেই মনে করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘আম্মাজান’। এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়ার কথা রয়েছে এ কিংবদন্তি অভিনেত্রীর। এ জন্য রাষ্ট্রীয় প্রজ্ঞাপনও জারি হয়েছে। তবে এখনো পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।