etcnews
ঢাকাTuesday , 20 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

একের পর এক নাটকে দুর্দান্ত জিম

etcnews
October 20, 2026 2:19 pm
Link Copied!

বাংলাদেশের নাটকে নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন মাফতুহা জান্নাত জিম। ময়মনসিংহের মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নজর কাড়ছেন দর্শকের। আলম খানসহ প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনটি নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।নাটক তিনটি হলো ভিকি জাহেদের ‘বিষপাখি’, আদিফ হাসানের ‘পেট্রোল’ ও মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’। তিনটি নাটকেই চরিত্রের ভিন্নতা ও সাবলীল অভিনয়ে প্রশংসা পাচ্ছেন জিম। গত ২৫ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত ‘বিষপাখি’তে তার সহশিল্পী ছিলেন আনোয়ারুল আলম সজল ও মীর রাব্বি। গ্রামের এক সাধারণ মেয়ের প্রেম ও পরিণতির গল্পে জিমের অভিনয় দর্শকের নজর কেড়েছে। নাটকটি এরই মধ্যে ২৩ লাখের বেশি ভিউ পেয়েছে।অন্যদিকে, জোনায়েদ বোগদাদীর বিপরীতে ‘পেট্রোল’ নাটকেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন জিম। নাটকটি দেখেছেন ১৭ লাখের বেশি দর্শক। আরশ খানের সঙ্গে জুটি বেঁধে মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’ নাটকে আরও স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। গত ১১ অক্টোবর প্রকাশিত নাটকটি অল্প সময়েই ৪০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। এর মধ্য দিয়ে আরশ-জিম জুটির প্রতি দর্শকের আগ্রহও স্পষ্ট হয়েছে।

তিনটি নাটক নিয়ে উচ্ছ্বসিত জিম বলেন, “‘বিষপাখি’তে আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ‘পেট্রোল’ও অন্যরকম গল্পের নাটক। আর ‘আহা একি মায়া’ অল্প সময়েই অনেক সাড়া ফেলেছে। আরশ ভাইয়ের সঙ্গে আমার রসায়ন দর্শক পছন্দ করেন বলেই হয়তো নাটকটি দ্রুত এত ভিউ পেয়েছে। তিনটি নাটকের জন্যই প্রতিদিন দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি। তিন পরিচালক ও সহশিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।