etcnews
ঢাকাMonday , 19 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দীনেশ ত্রিবেদী

etcnews
October 19, 2026 1:48 pm
Link Copied!

বাংলাদেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সহাবস্থান জরুরি।সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দীনেশ ত্রিবেদী বলেন, ‘উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে।’

প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজার উদ্‌যাপনে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।হাইকমিশনার বলেন, ‘সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি। পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’

এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন তিনি। বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।