গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর জোনাসুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়েল রানাকে ১৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে ও কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, জুয়েল রানার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার দুপুরে জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

