etcnews
ঢাকাFriday , 18 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে সোহাগ পরিবহণের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত ২

etcnews
September 18, 2026 10:13 pm
Link Copied!

অলি রহমান এলএলবি : বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও অজ্ঞাতনামা ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরা এলাকার মোক্তার হোসেন সড়কের ছামাদ আকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে নাহিদ হাসান ফকিরহাটের বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহণের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তাঁর ছেলেসহ ভ্যানচালক গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ফকিরহাট উপজেলা মেডিকেল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।