etcnews
ঢাকাThursday , 17 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

হারিয়ে যাওয়া দুই গৃহবধূর সন্ধান চায় তার পরিবার

etcnews
September 17, 2026 12:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
একই পরিবারে দুই বধু একসাথে হারিয়ে যাওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। রাজশাহী জেলার বাগমারা উপজেলার নিচু কাতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

‎পরিবার ও থানা সাধারন ডাইরি থেকে জানা যায়,গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে বাগমারা থানাধীন,যোগীপাড়া ইউনিয়নের নিচু কাতিলা গ্রামের মোঃ কাশেম আলী মন্ডলের বাড়ি থেকে তার দুই ছেলে মোঃ শাহজাহান আলী মন্ডল(৩৬) এর স্ত্রী মোছাঃ আশা বিবি(৩০) ও মোঃ দুলাল আলী মন্ডল(২৯) এর স্ত্রী মোছাঃ লামিয়া আক্তার(১৯) একইসাথে ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়।

‎কিন্তু, দুপুর গড়িয়ে সন্ধা নেমে আসলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করেন। আশপাশের আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের বাড়িতে খোঁজ-খবর নিয়েও কোন সন্ধান মেলেনি।

‎পরিবারের পক্ষ থেকে ১৬ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১ টায় এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে,সাংবাদিক সম্মেলনে পরিবারের বড় ছেলে মোঃ শাহজাহান আলী মন্ডল বলেন,দীর্ঘ ১১বছরের সংসার জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সংসারে কোন অভাব অনটন ছিল না,ভালোবাসারও কোন কমতি নেই। হঠাৎ তার স্ত্রী আশা বিবি নিখোঁজ হয়ে গেল সেটা তার অজানা।

ছোট ছেলে মোঃ দুলাল আলী মন্ডল বলেন, সাংসারিক জীবনের সবকিছুই দিয়েছি। কিন্তু হঠাৎ একই সঙ্গে বাড়ির দুই বধু নিখোঁজ হয়ে গেল তা সকলের জানিনা।

‎সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুই ভাই শাহজাহান আলী মন্ডল ও দুলাল আলী মন্ডলসহ প্রতিবেশীরা গৃহবধূদের দ্রুত খুঁজে পেতে,বাগমারা থানার পুলিশ প্রশাসনের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন।
‎/কানিজ/মোতাহার

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।