etcnews
ঢাকাSaturday , 1 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গোসাইরহাটের আবুপুর-মুলাদী সেতু বাস্তবায়নের উদ্যোগ জোরদার: সম্ভাব্য স্থান পরিদর্শনে হুইপ নুরুদ্দিন অপু

etcnews
August 1, 2026 8:48 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবুপুর ও বরিশালের মুলাদীর মধ্যে প্রস্তাবিত সেতু নির্মাণের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের দুই জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

শুক্রবার (৩১ জুলাই) হুইপ অপু প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এমপি অপু বলেন, আবুপুর-মুলাদী সেতু বাস্তবায়িত হলে শরীয়তপুর ও বরিশালের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, এ সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে দুই অঞ্চলের মানুষের চলাচলের প্রধান ভরসা নৌপথ। সেতুটি নির্মিত হলে যাতায়াতের সময় ও ব্যয় কমবে, বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। তাই তারা দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

/কানিজ/কাওছার

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।