etcnews
ঢাকাSaturday , 25 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

etcnews
July 25, 2026 2:26 pm
Link Copied!

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে অভিযোগ করেছে ইরান। দেশটির দাবি, একদিকে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও, অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ মন্তব্য করেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসের ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এই বক্তব্য দেন।বাঘায়ি বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত ‘প্রাণঘাতী হামলায়’ ইইউ যদি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়, তাহলে একই সঙ্গে মানবাধিকারের প্রতি অঙ্গীকারের দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, ইইউ কথিত যুদ্ধাপরাধের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানি শিশুদের প্রতিও কোনো সহানুভূতি দেখায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইইউর এই অবস্থানকে ‘অশুভের স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম রূপ’ বলে আখ্যায়িত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।