etcnews
ঢাকাSunday , 22 October 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পাংশায় যুবকদের উদ্যোগে তিনশ’তাল গাছের চারা রোপন

etcnews
October 22, 2023 1:02 pm
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি।

বজ্রপাত, ভূমিধস-ভূমিক্ষয় রোধ এবং ভূগর্ভস্থ পানির স্তর ও মাটির উর্বরতা রক্ষায় রাজবাড়ীর পাংশায় ফসলি জমি, রাস্তা ও নদীর তীরে প্রায় তিনশ’ তাল গাছের চারা রোপণ করেছে স্থানীয় কয়েক যুবক। পাশাপাশি এ কর্মসূচিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন তারা।

শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামের বাসিন্দা শাহিন, সেলিম, তুহিন, সোহেল, জিহাদ, সোহান, হাসান ও রাব্বির উদ্যোগে বিভিন্ন স্থানে এই তাল গাছের চারা রোপণ করেন তারা।

উদ্যোক্তারা বলেন, অপরিকল্পিতভাবে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার কারণে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে। পাখিদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। পাখিদের মন ভালো নেই, তাই আমাদেরও মন ভালো নেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বৃক্ষরোপণের উদ্যোগ নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, তাল গাছের চারা রোপণ খুবই ভালো উদ্যোগ আমি এই কর্মসূচিকে সাধুবাদ জানাই সেই সাথে ভবিষ্যতে যদি তারা আরও এ ধরনের কাজ করতে চায় আমাকে জানালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সার্বিক সহযোগিতা করবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।