etcnews
ঢাকাWednesday , 11 October 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

etcnews
October 11, 2023 4:29 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন। গত মঙ্গলবার দুপুরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ৩ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান (অতিঃ দাঃ) উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বালক গ্রুপে মাগুরা সদর উপজেলা বালক ফুটবল একাদশ ২-০ গোলে শ্রীপুর উপজেলা বালক ফুটবল একাদশকে পরাজিত করে। অপরদিকে শ্রীপুর উপজেলা বালিকা ফুটবল একাদশ সদর উপজেলা বালিকা ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে জয় লাভ করে।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ৩ দিনব্যাপী এ টুর্নামেন্টে সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার ৪টি ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী শুক্রবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে বলে জানাগেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।