etcnews
ঢাকাTuesday , 19 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে নতুন বার্তা ঢাকার হাইকমিশনের

etcnews
May 19, 2026 5:44 pm
Link Copied!

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। মঙ্গলবার (১৯ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

বার্তায় বলা হয়, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন এজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। আপনার এজেন্ট আপনাকে ইম্মিঅ্যাকাউন্ট-এ আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন-

১. আপনার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ

২. কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল

৩. আপনার আবেদনের অবস্থা

৪. আপনার বায়োমেট্রিক্স লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মিলে কিনা

৫. অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো বার্তা বা আপডেট।

ইম্মিঅ্যাকাউন্ট সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/…/apply-and-manage-your… https://immi.homeaffairs.gov.au/…/online/after-you-apply এই ওয়েবসাইটে দেখতে বলা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।