etcnews
ঢাকাSaturday , 16 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আদাবরে স/ন্ত্রা/স, কিশোর গ্যাং ও চাঁদা/বাজির বিরুদ্ধে বি/ক্ষো/ভ মিছিল অনুষ্ঠিত

etcnews
May 16, 2026 6:27 pm
Link Copied!

রাজধানীর আদাবর এলাকার শেখের টেক-১২ এ আজ দুপুর ৩টায় স/ন্ত্রা/স, কিশোর গ্যাং ও চাঁদা/বাজদের বিরুদ্ধে আদাবরের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বি-ক্ষো-ভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপ/রাধ/মুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম সজীব আহমেদ রানা এবং সহ-সভাপতি, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এইচ এম সোহাগ হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আদাবর এলাকায় স/ন্ত্রা/স, কিশোর গ্যাং ও চাঁদা/বাজির অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচি শেষে এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।