etcnews
ঢাকাTuesday , 12 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

etcnews
May 12, 2026 9:48 pm
Link Copied!

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশগুলোর সহযোগিতা ও সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) ঢাকায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ওআইসি সদস্যভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয় এবং বিভিন্ন খাতে— বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পে— সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা সংকট সমাধানে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে এ সময় সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।