etcnews
ঢাকাTuesday , 22 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নহাটা গ্রামীণ ব্যাংক শাখায় কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত

etcnews
August 22, 2023 2:43 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক নহাটা- মহম্মদপুর শাখার উদ্যোগ অফিস কক্ষে সোমবার বিকালে কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিহির কুমার সরকার এরিয়া ম্যানেজার গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস শালিখা। গ্রামীণ ব্যাংক নহাটা মহম্মদপুর শাখার ব্যবস্থাপক গোবিন্দ লাল দাশ এর সভাপতিত্বে এ-সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নহাটা মহম্মদপুর শাখার সেকেন্ড ম্যানেজার এম, আজিজুর রহমান, অত্র শাখার অফিসার মো. জামিরুল ইসলাম , মো. আবু বক্কার সিদ্দিক, মো. গোলাম রসুল, মো.মিলন ইকবাল, এজাজ আহম্মেদ ও মোঃ ফিরোজ আহম্মেদ । প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য প্রদান কালে উচ্চ শিক্ষা ঋণ, ছাত্রবৃত্তি, গৃহ নির্মাণ , গ্রামীন পেনশন স্কিম , পরিবার কল্যাণ সঞ্চয় সহ বিভিন্ন প্রকার মেয়াদী আমানত সম্পর্কে মূল্যবান আলোচনা করেন । সবশেষে অতিথি বৃন্দ ওই দিন সন্ধ্যায় ৫৪জন কেন্দ্র প্রধানকে একটি করে ফলদ ও একটি করে বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।