etcnews
ঢাকাSunday , 20 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে

etcnews
August 20, 2023 7:12 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। সম্প্রতি উপজেলার বালিদিয়া ইউনিয়ন, দীঘা ও মহম্মদপুর সদর ইউনিয়নে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা দিয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ( ভারপ্রাপ্ত) পরিসংখ্যানবীদ মোঃ জাহিদ হাসান জানান, গত ১১ই জুলাই থেকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন । এছাড়া চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন ১৬১ জন রোগী । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন ডেঙ্গু রোগী ।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের নিয়ম মেনে সব ধরনের চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। রোগীদের আন্তরিকভাবে সেবাদিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।