etcnews
ঢাকাTuesday , 15 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের চারা রোপন

etcnews
August 15, 2023 10:25 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুরে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক সারাদেশে ৩ কোটি গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী গ্রামীণ ব্যাংক নহাটা-মহম্মদপুর শাখার আয়োজনে ৫৪-টি কেন্দ্রে ১ হাজার ফলদ, বনজ ও গ্রামীণ ব্যাংকের সদস্যদের নিজ উদ্যোগে ১৫ হাজার সর্বমোট-১৬ হাজার বৃক্ষের চারা রোপন করা হয়েছে বলে জানা গেছে । বৃক্ষরোপণ কর্মসূচীতে গ্রামীণ ব্যাংক নহাটা-মহম্মদপুর শাখার ব্যবস্থাপক গোবিন্দ লাল দাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নহাটা -মহম্মদপুর শাখার সেকেন্ড অফিসার এম, আজিজুর রহমান, অত্র শাখার অফিসার মোঃ জামিরুল ইসলাম, মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ গোলাম রসুল, মোঃ মিলন ইকবাল, মোঃ এজাজ আহম্মেদ। এ বৃক্ষরোপণ কর্মসূচীকে এলাকাবাসী ও গ্রামীণ ব্যাংকের সদস্যবৃন্দ সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।