etcnews
ঢাকাWednesday , 9 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩- তম জন্মবার্ষিকী পালিত

etcnews
August 9, 2023 4:05 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বঙ্গমাতা বেগম ফতিলাতুন নেছা মুজিব এঁর ৯৩- তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ-উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে সেলাই মেশিন, আর্থিক অনুদান, প্রশিক্ষণ ভাতা ও সমিতির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মশিউদ্দৌলা রেজা পিপিএম বার পুলিশ সুপার মাগুরা, কামরুল লায়লা জলি, সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, মাগুরা, বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগ, আবু নাসির বাবলু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাগুরা সদর, ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, সিভিল সার্জন, মাগুরা প্রমূখ।
অনুষ্ঠানে জেলার ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া, ৪০ জন নারীর মাঝে মোট ৮০,০০০০/- টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। এর বাইরেও ১১৮ জন নারীর মাঝে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সর্বোচ্চ পাঁচ নারীকে পুরস্কার প্রদান করে থাকে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় নারী ফুটবল দল এবং চার বিশিষ্ট নারীকে এ বছরের পুরস্কারের জন্য নির্বাচিত করে বলে জানাগেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।