etcnews
ঢাকাMonday , 7 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্যদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

etcnews
August 7, 2023 8:05 am
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির টেলিভিশন সাংবাদিক ফোরাম মিলনায়তনে আজ রবিবার সন্ধ্যায় ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্য মোঃ হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি( শ্যামল সরকার (এটিএন বাংলা ও এটিএন নিউজ) মোঃ হুমায়ুন কবির (বাংলা ভিশন) ও মোঃ মনির হোসেন (দেশ টিভি)র স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অত্র সংঘটনের সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ খলিলুর রহমান ও সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দুলাল সাহা, মোঃ জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, মোঃ আল আমিন তালুকদার, দিবস তালুকদার, এস এম রেজাউল করিম, মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাকিবুজ্জামানসহ আরো অনেকে।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজন করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।