etcnews
ঢাকাSaturday , 5 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে শেখ কামাল এর জন্মবার্ষিকী পালিত

etcnews
August 5, 2023 4:57 pm
Link Copied!

মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটে শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, পরিষদ চত্বর পুকুর পাড়ে ফলজ গাছের চারা লাগানো শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুমে নির্বাহী অফিসার মোহাইমেনা সারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হোসেন, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার সলেহ আকরাম, মৎস্য অফিসার এমরুল কায়েশ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, মহিলা বিষয়ক অফিসার প্রভাতী মাহাতো, অফিসার সোহেল রানা, একটি বাড়ি একটি খামার সমন্বয়কার অফিসার হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা সংসদ সন্তান কমান্ডরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।