etcnews
ঢাকাSaturday , 27 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

চায়ের দোকানে ঢুকে পড়ল প্রাইভেটকার, নিহত দোকানি

etcnews
December 27, 2025 9:04 am
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুরের শিশুতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন শিশুতলা বাজারের চায়ের দোকানের মালিক রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজের দিকে জীবননগর দামুরহুদা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা বাস্ট হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি ভেঙে পড়ে ঘটনাস্থলে ইব্রাহিম হোসেনসহ ৪ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহমিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যায় ইব্রাহীম।

এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।