etcnews
ঢাকাTuesday , 23 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

‘দিপু হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ এটা কোনো অজুহাত রাখে না’

etcnews
December 23, 2025 4:29 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার পোশাক কারখানার কর্মী দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একই সঙ্গে তিনি এও বলেছেন, দিপু হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এটা কোনো অজুহাত রাখে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহের তারাকান্দার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে সহমর্মিতা জানাতে এসে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে উল্লেখ করে সি আর আবরার বলেন, ‘একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মতপ্রকাশের অধিকারকে সম্মান করি, যতক্ষণ পর্যন্ত তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতের আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখেন না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা ও দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনো সহিংসতার কারণ হতে পারে না।’

দিপু হত্যাকে নৃশংস অপরাধ উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের সমাজে এর কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার এ সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য এ ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।