etcnews
ঢাকাTuesday , 23 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঘন কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

etcnews
December 23, 2025 5:11 am
Link Copied!

উত্তরের জেলা নীলফামারীতে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় কাঁপছে পুরো জেলা। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশা ও শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় সৈয়দপুর আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন এই শীত ও কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

সরেজমিন দেখা গেছে, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। বিশেষ করে নীলফামারীর চরাঞ্চল ও নদীবিধৌত এলাকার মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে।

এ ছাড়া তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। শীতের প্রকোপে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

এদিকে কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

এ বিষয়ে সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, পৌষ মাসের ৬ তারিখে হঠাৎ করেই শীতের মাত্রা বেড়েছে। মঙ্গলবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।