etcnews
ঢাকাMonday , 31 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ২ কেজি গাঁজাসহ আটক ১

etcnews
July 31, 2023 6:14 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পুলিশ সুপার মো:আফরুজুল হক টুটুল, এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান,ওসি ডিবি এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার নলছিটি থানার পূর্ব রায়াপুর সাকিন থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। (৩১জুলাই) সোমবার বিকেলে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকার নতুন বাসস্ট্যান্ডের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম হোসেন (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধুপতি (মানিকখালী) এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার রায়াপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।