etcnews
ঢাকাThursday , 27 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

etcnews
July 27, 2023 3:37 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সাথে পালন করা হয় বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় দোয়া মোনাজাত ও কেক কাটা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আযোজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমিপ। বিষেশ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস।
এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।