etcnews
ঢাকাWednesday , 26 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

etcnews
July 26, 2023 4:17 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই)বিকালে উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ডঃ মোজাম্মেল হক খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় উপ কমিশনার(ট্রেনিং) মোহাম্মদ আরিফুজ্জামান, জাতীয় উপ-
কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং)মীর মোহাম্মদ ফারুক, জাতীয় উপ কমিশনার শহীদুল ইসলামসহ বাংলাদেশ স্কাউটস এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।এই কর্মসূচিতে শতাধিক সুপারি গাছের চারা রোপন করা হয়।আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশ স্কাউটস এবছর সারা দেশে ৫০ লক্ষ গাছ রোপনের কর্মসূচী গ্রহন করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।