etcnews
ঢাকাTuesday , 25 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

etcnews
July 25, 2023 10:33 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা): মাগুরা মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন র‍্যালি পোনা মাছ অবমুক্ত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ মাছে ভরবোদেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশে এ প্রতিপাদ্য নিয়ে। মঙ্গলবার সকালে নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহের শুভ উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি বের হয়, এছাড়া পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম আজাদ, এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম প্রমূখ। সব শেষে প্রধান অতিথি ৩ জন সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মহম্মদপুর- মাগুরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।