etcnews
ঢাকাMonday , 24 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

etcnews
July 24, 2023 9:11 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন কমিটি কলাপাড়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি কলাপাড়া উপজেলা শাখা’র সদস্য সচিব অপু সাহা, ইউএস এইড ওয়ার্ল্ড ফিশ (ইকোফিশ-২) এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি-সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ থেকে ৩০ জুলাই ৭ দিন ব্যপী উপজেলার সকল মৎস্য চাষী, কাঁকড়া চাষী, মৎস্যজীবী, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।